সাটুরিয়ায় খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়ায় খাল থেকে আনছার উদ্দিন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সাটুরিয়া ইউনিয়নের পানাইজুরী গ্রামে স্থানীয়রা খালটি থেকে মরদেহ  উদ্ধার করা হয়। 

মৃত আনছার উদ্দিন (৬৫) ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে খালে ভাসমান একটি দেহ দেখতে পেয়ে তাদের সন্দেহ হয় এবং বিষয়টি দ্রুত পুলিশকে জানান। 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, বৃদ্ধ আনছার উদ্দিন প্রায় সময় গান শুনত এদিক সেদিন যেতেন। শনিবার রাতে বাড়িতে না ফেরার কারণে পরিবার মনে করেছেন তিনি কোথায় গান শুনতে গিয়েছেন। এছাড়া তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এ রোগে আক্রান্ত হয়ে খালের পানিতে পড়ে মৃত্যু হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।