নতুন লোগো উন্মোচন করল বাংলালিংক

বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংক তার আইকনিক লোগো নতুনভাবে উপস্থাপন করেছে। লোগোর কেন্দ্রে থাকা ইংরেজি ‘বি’ অক্ষরটিকে সৃজনশীলভাবে হৃদয়াকারে রূপান্তরিত করা হয়েছে। যা সংযোগ ও উদ্ভাবনের প্রতীক হিসেবে ধরা হচ্ছে। 

লোগো প্রকাশের আগে প্রতিষ্ঠানটি ৫ সেকেন্ডের একটি টিজার ভিডিওতে লোগোটি সাময়িকভাবে সরিয়ে জনসাধারণের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছিল। এই পদক্ষেপটি সাধারণত বড় ধরনের ব্র্যান্ড রিফর্মর ঘোষণার আগে ব্যবহৃত হয়।

বাংলালিংক সাম্প্রতিক সময়ে নেটওয়ার্ক উন্নয়ন, ডিজিটাল সেবা এবং লাইফস্টাইলভিত্তিক ব্র্যান্ডিং-এ ব্যাপক বিনিয়োগ করছে। নতুন লোগোটি বাংলাদেশের আসন্ন ৫জি রোলআউট এবং বাড়তে থাকা টেলিকম প্রতিযোগিতার প্রেক্ষাপটে কোম্পানির সম্ভাব্য নতুন দিকনির্দেশনার ইঙ্গিত দিচ্ছে।