আরএমপির নতুন পুলিশ কমিশনার

নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব কিছু করা হবে

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. জিল্লুর রহমান। আজ রবিবার সকালে তিনি আরএমপির ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরই পুলিশ কমিশনার রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এদিন সকালে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন ড. মো. জিল্লুর রহমান। যোগদান করে তিনি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর পরই সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কমিশনার ড. জিল্লুর রহমান। তিনি সাংবাদিকদেও কাছে রাজশাহীর সমস্যগুলোও জানতে চান। পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

তিনি আরও জানান, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং জননিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা কিছু দরকার পুলিশ তা করবে বলে জানান নতুন পুলিশ কমিশনার।