মাত্র কদিন আগে শততম টেস্ট খেলেছেন। রেকর্ড গড়ে সেই টেস্টে সেঞ্চুরি করেছেন। আসন্ন বিপিএলকে কেন্দ্র করে আগ্রহের কেন্দ্রবিন্দুতে তিনি।
কিন্তু আজ নিলামের প্রথম ডাকে মাহমুদউল্লাহ, মুমিনুল হকের মতো মুশফিকও অবিক্রিত রয়ে গেছেন। ঘটনার কিছুক্ষণ পর জাতীয় দলের সাবেক অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
তবে মুশফিকের এখনও দল পাওয়ার সুযোগ আছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ৩৫ লাখ ভিত্তিমূল্যের মুশফিককে ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বার নিলামে তোলা হবে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যে।
