মালিক-পিযূষদের 'দাম' নেই, ৫৫ হাজার ডলারে সিলেটে ম্যাথুজ ঢাকায় শানাকা

৪৩ বছরের শোয়েব মালিক, ভারতের পিযূষ চাওলা বিপিএল নিলামে 'এ' ক্যাটাগরিতে নাম লিপিবদ্ধ করেছিলেন। কিন্তু তাদের প্রতি কোনো দলের আগ্রহ দেখা যাচ্ছে না। 

প্রথম ডাকে ৩৫ লাখ ভিত্তিমূল্যের এই সব খেলোয়াড়ের প্রতি বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিরা। 

বিদেশিদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা। ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলারে তাঁকে দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে দলে নিয়েছে সিলেট টাইটানস। ভিত্তিমূল্যের চেয়ে ১০ হাজার ডলার বেশি দিয়েছে তারা।