দেশের বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। ভালো মানের অথাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা এক হাজার ৫৭৪ টাকা বেড়েছে। এতে নতুন দাম দাঁড়িয়েছে দুই লাখ ১২ হাজার ১৪৫ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সোমবার (১ ডিসেম্বর) রাতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক হাজার ৫৭৫ টাকা বেড়ে দুই লাখ ১২ হাজার ১৪৫ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক হাজার ৪৯৩ টাকা বাড়িয়ে দুই লাখ দুই হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় এক হাজার ৯৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।