চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশ ৯ দশমিক ৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮ দশমিক ৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় ১২ দশমিক ৯ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ১ দশমিক ৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্সে এসেছে, যা ২০২৫ সালের একই সময়ের ১ দশমিক ২৭০ বিলিয়ন ডলারের তুলনায় ১০ দশমিক ৬ শতাংশ বেশি। খবর বাসস।
শুধু ১৩ অক্টোবর প্রবাসী বাংলাদেশিরা ১১৫ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন।
রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রা আয় শক্তিশালী করতে এবং চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে বৈদেশিক খাতকে সহায়তা করছে।
তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ বিতরণের অনিয়মে ব্যবস্থা নেবে বিএসইসি