বর্তমানে কয়েকটি টিভি চ্যানেলে নিয়মিত উপস্থাপনা করছেন শ্রাবণ্য তৌহিদা। পেশায় একজন ডাক্তার হয়েও শ্রাবণ্য এখন দেশের শীর্ষ উপস্থাপকদের একজন। তিনি নিয়মিত টেলিভিশনে সেলিব্রিটি শো, লাইভ মিউজিক ও হেলথ শো সঞ্চালনা করছেন। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিপিএল’র নিলাম সঞ্চালনার গুরুদায়িত্বও তিনিই পালন করেছেন। সেই অভিজ্ঞতা জানিয়ে এই উপস্থাপক বলেন, ‘প্রায় ১২ বছর পর বিপিএল’র অকশান হয়েছে। শুরু থেকেই বেশ আগ্রহ ছিল। ক্রিকেটারদের নেয়ার জন্য দলগুলোর দর কষাকষি দেখতে ভালো লেগেছে। অকশানের মতো মূল বিপিএল–এও সঞ্চালক হিসেবে থাকতে পারি।’
এবারের বিপিএল’র হাইপ অন্যরকম উল্লেখ করে তিনি বলেন, ‘আমার বিশ্বাস মাঠেও জমকালো যুদ্ধ দেখব। সমালোচনা থাকবে। কর্তৃপক্ষ নিশ্চয়ই সচেতন থাকবেন যেন আয়োজন প্রশ্নবিদ্ধ না হয়। মাঠের সৌন্দর্য মাঠেই থাকবে। বাইরের কিছুর প্রভাব ওখানে পড়বে না।’