বিয়ের কথা জানালেন মিজানুর রহমান আরিয়ান

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম

বিয়ের খবর প্রকাশ করলেন ছোট পর্দার জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে এই পরিচালক জানান, কনের নাম তাহসিন তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন পরিচালিক। তবে তিনি কবে বিয়ে করেছেন, সে বিষয়ে কিছু জানাননি। 

সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’ সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে পরিচালক বলেছেন, তাহসিনের সঙ্গে তার পরিচয় ৭ বছরের। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত