শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে দুই দিন আগেই এক ফরম্যাটে সর্বাধিক ৫২ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। টেন্ডুলকারের ছিল টেস্টে ৫১। কোহলি ৫২তম সেঞ্চুরি করেছিলেন ওয়ানডে।
আজ রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি করেছেন কোহলি। তাতে ওয়ানডেতে তার সেঞ্চুরি সংখ্যা দাড়িয়েছে ৫৩।
রাচিতে বাউন্ডারি হাকিয়ে তিন অংকে পৌছেছিলেন কোহলি। আজ ৯৯ থেকে সিঙ্গেলস নিয়ে পূর্ণ করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের ৮৪তম সেঞ্চুরি। ৯৩ বলে ১০২ রানে আউট হয়েছেন তিনি।
৪০ রানে রোহিত শর্মা আউট হওয়ার পর ক্রিজে আসেন কোহলি। ৬২ রানের মাথায় জয়সওয়াল আউট হওয়ার পর ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে ১৯৫ রানের জুটি গড়েন। ঋতুরাজ ওয়ানডেতে তার প্রথম সেঞ্চুরি করে আউট হয়েছেন ৮৩ বলে ১০৫ রান করে।