কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সাবেক তারকা আন্দ্র রাসেল একেবারে ঘোষণা দিয়ে আইপিএল থেকে অবসর নিয়েছেন। একটি ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে এভাবে অবসর নেওয়া বিরলই বটে। আসন্ন মৌসুমে তিনি নাইট রাইডার্সের কোচিং স্টাফে ‘পাওয়ার কোচ’ হিসেবে যোগ দেবেন। কিন্তু কেন তার পদের নাম ‘পাওয়ার কোচ’?
ক্রিকবাজের সঙ্গে সাক্ষাৎকারে রাসেল বলেন, “আমি মনে করি এখনই অবসর নেওয়াই আমার জন্য সঠিক সময়। আমি চাই না, সময় শেষ হওয়ার পর মানুষ বলুক, ‘ঠিক আছে, তিন–চার বছর আগে অবসর নেওয়া উচিত ছিল’। আমি চাই আমার অবদান নিয়ে মানুষ এখনও প্রশ্ন করুক, কেন অবসর নিল?’
রসেল আরও জানান, কেকেআরের পাওয়ার কোচ হিসেবে তার নতুন দায়িত্ব তার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। তিনি বলেন, ‘কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর যখন আমাকে পাওয়ার কোচ বললেন, আমি মনে করেছি এটাই আমার জন্য সঠিক হবে। মাঠে ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং- সবক্ষেত্রেই আমি নিজের শক্তিমত্তা দেখিয়েছি, তাই মনে হলো, আমার পদের জন্য এই নামটাই যথাযথ।’