শাকিব খানের পর এবার চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। বুধবার (৩ নমেম্বর) বাংলাদেশর শীর্ষস্থানীয় থেকে শুরু করে সব গণমাধ্যমে সারাদিন ধরেই খবরটি প্রকাশ পায়। তবে রাতেই খবরটি নিয়ে ভিন্ন কথা বলেন ইধিকা পাল। বরং খবরটি শুনে যেন অনেকটা আকাশ থেকে পড়েন এই টলিউড অভিনেত্রী।
ইধিকার মন্তব্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ডটকম। সেখানে ইধিকা বলেছেন, কোথা থেকে, কীভাবে গুঞ্জন ছড়িয়েছে জানি না। আমার কানেও এসেছে। সিয়ামের বিপরীতে অভিনয়ের কোনো কথা হয়নি আমার সঙ্গে।’
প্রসঙ্গত, এর আগে শাকিবের আগামী ইদের ছবি ‘প্রিন্স’-এ অভিনয় করার কথা ছিল ইধিকার। পরে তার জায়গায় আসেন টলিউডের আর এক নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। দেবের ‘প্রজাপতি ২’তে দেবের বিপরীতে অভিনয় করে বড়পর্দায় পা রাখতে যাচ্ছেন জ্যোতির্ময়ী।