যশোরে মেহগনি গাছ থেকে পড়ে আব্দুল গফফার (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলের দিকে সদর উপজেলার খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গফফার উপজেলার কচুয়া জরিনা বাজার এলাকার বাসিন্দা এবং আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গফফার জনৈক আশরাফুলের কাজে অংশ নিতে গিয়ে হাসেম দারোগার বাড়ির পাশে একটি মেহগনি গাছে উঠেছিলেন। এ সময় হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত্যুর ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
যশোর কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, মেহগনি গাছ থেকে পড়ে আব্দুল গফফার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।