এবার ডিএমপির ৫০ থানার ওসি বদলি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে ডিএমপির ৫০টি থানার ওসি রদবদল করা হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

আদেশ বলা হয়, ঢাকা মেট্রোপলিটনে কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিত স্থানে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ৫২৭ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়। লটারিতে নির্বাচিত ৫২৭ জন পুলিশ কর্মকর্তার তালিকায় ‘প্রস্তাবিত’ উল্লেখ করা হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার কোনও থানায় লটারি প্রক্রিয়া প্রযোজ্য হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত