আমতলীতে ভাড়ায় ঘর নিয়ে আত্মসাতের চেষ্টা, বিচারকের সহায়তায় উদ্ধার

বরগুনার আমতলী  উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কৃষ্ণ নগর গ্রামের বাজারে অবস্থিত অসহায় নারী পারভীন বেগম (৫০) রাস্তার পাশে একটি দোকান ঘরন ভাড়া দেয়। ভাড়াটিয়া হয়রত আলী  পরবর্তীতে ভাড়ার ঘর দখল ও ঘর ভাড়ার টাকা দিতে অস্বীকার করে।

ঘটনায় আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার পর আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান গত ২ ডিসেম্বর বিকালে ঘটনাস্থলে গিয়ে সামরী ট্রায়ালে হযরত আলীকে তাৎক্ষণিক ১৫ দিনের সাজা প্রদান করেন। তিনি অসহায় পাভীনকে তার ঘরের দখল বুঝিয়েও দেন।

এ ঘটনায় স্বল্প সময়ে পারভীন ন্যায় বিচার পাওয়ায় এলাকার সাধারণ মানুষ বিজ্ঞ বিচারককে সাধুবাদ জানিয়েছেন। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মন কেড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মন্তব্য করেছেন, ‘আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ইফতি হাসান স্যারকে। এরকম ঘটনা স্থানে গিয়ে তাৎক্ষণিক বিচার করলে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ইনশাল্লাহ,’ অন্য আরেকজন মন্তব্য করেছেন ‘এটাই আইনের শাসন।’