টেস্ট অধিনায়ক বনাম ওয়ানডে অধিনায়ক। বয়সভিত্তিক ক্রিকেট থেকে অনেকটা একসঙ্গেই জাতীয় দলে উঠে আসা দুজন বিজয় দিবসে একে অন্যের প্রতিপক্ষ। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর উদ্যোগে তহবিল সংগ্রহের জন্য ১৬ ডিসেম্বর প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হবে অদম্য একাদশ ও অপরাজেয় একাদশ। অদম্য দলে আছেন মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, সাইফ উদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার। দলের মেন্টর মাহমুদউল্লাহ রিয়াদ, কোচ সোহেল ইসলাম ও ম্যানেজার ইশতিয়াক সাদেক। কোয়াব অপরাজেয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, বাকি সদস্যরা হচ্ছেন পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, আব্দুল গাফফার সাকলায়েন ও নাহিদ রানা। দলের মেন্টর তামিম ইকবাল, কোচ মিজানুর রহমান বাবুল, ম্যানেজার শেহজাদ মুনীম।