ডাকসুর সাবেক-এজিএস সফিকুল ইসলাম

গণতন্ত্র রক্ষার জন্য খালেদা জিয়ার বেঁচে থাকা প্রয়োজন

ডাকসুর নির্বাচিত সাবেক এজিএস ও এফ রহমান হলের ভিপি সফিকুল ইসলাম টিপু মন্ডল বলেছেন, বেগম খালেদা জিয়া এবং বিএনপি ছাড়া আর কোনও দল গণতন্ত্র লালন করে না। দেশের এবং গণতন্ত্রের জন্য তার বেঁচে থাকা খুবই প্রয়োজন। খালেদা জিয়ার অসুস্থতায় দেশ বিদেশের সব বাংলাদেশী মানুষ উদ্বিগ্ন। 

শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে সাঘাটায় উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ সব কথা বলেন।

সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই দোয়া মাহফিল হয়। সাবেক এজিএস সফিকুল ইসলাম টিপু মন্ডলর পৃষ্ঠপোষকতায় সাঘাটা উপজলা বিএনপি এই বিশেষ দোয়ার আয়োজন করে। দোয়া মাহফিলের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন।

দোয়া পূর্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক  আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মইন প্রধান লাবু, যুবদলের যুগ্ম আহবায়ক রাঙ্গা মন্ডল প্রমুখ। পরে পবিত্র কোরআন তেলাওয়াতে করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা হারুনর রশিদ।