সভাপতি উজ্জল, সম্পাদক সম্রাট

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নতুন কমিটি

গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি নতুন কমিটি। সোমবার (৮ ডিসেম্বর) বিকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আওলাদ হোসেন উজ্জল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন  শরফুদ্দিন এলাহী সম্রাট। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল (স্বপ্নপুরী সিনেমা হল) সভাপতি নির্বাচিত হন। অপরদিকে সাবেক সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন এলাহী সম্রাট (ঝুমুর) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 

উল্লেখ্য, সম্রাট প্রদর্শক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বীরঙ্গনা সখিনার প্রযোজক কুদরত এলাহী পনিরের ছেলে। কমিটিতে প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন (সাথী সিনেমা হল) সিনিয়র সহ-সভাপতি এবং আমির হামজা (নিউ গুলশান সিনেমা হল) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব বুঝে নেন।