সবুজ পৃথিবীর জন্য নার্সারী এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক এন্টারপ্রাইজের উদ্যোগে ১৯ তম নার্সারীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর মোস্তর মোড়ে এ নার্সারীর উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় নার্সারীর মধ্যে সাড়ে ৩০০ অধিক বিভিন্ন ফলজ ও বনজ গাছ রাখা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্র্যাক নার্সারীর এজিএম এফএম শাহনেওয়াজ মমতাজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ব্র্যাক খুলনা জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম এবং জোনাল ম্যানেজার মো. জাহিদ ইব্রাহিম। এছাড়া অনুষ্ঠানে ব্র্যাক কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে ব্র্যাক নার্সারীর এজিএম এফএম শাহনেওয়াজ মমতাজ চৌধুরী বলেন, সারা বাংলাদেশে ব্র্যাকের ১৯ টি নার্সারী উদ্বোধন করা হয়েছে। আমরা মাতৃ চারা তৈরি করে সারা বাংলাদেশে বিক্রি করি। দেশের মানুষ ভাল জাতের গাছের চারা যেন পায় সে জন্য আমরা কাজ করছি। বাংলাদেশের জনসংখ্যা বেশি হওয়ায় বন, গাছপালা কাটা পড়ছে এবং বিল্ডিং নির্মিত হচ্ছে। তাই ছাদ বাগানের জন্যও আমরা নানা গাছ নিয়ে এসেছি। বিজয়ের এই মাসে উদ্বোধন উপলক্ষে নার্সারীর প্রতিটি চারার ওপর ১০ শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে।
তিনি বলেন, মানুষের সবুজের ছোয়া এবং অক্সিজেন পেতে গাছের কোন বিকল্প নেই। ক্লাইমেট চেঞ্জ ঠিক রাখতে হলেও গাছ দরকার। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা পায় এটি আমাদেরে মূল উদ্দেশ্যে।