‘বিএনপি একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ’ 

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৫ আসনে দলের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বলেছেন, যদি আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই  তাহলে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। তা নাহলে এটা একার পক্ষে সম্ভব নয়। বিএনপি বাংলাদেশে একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সকলকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। 

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে জালালাবাদস্থ কুঁলগাওয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনসমুহ এলাকার দরিদ্র ও অস্বচ্ছল মানুষের সেবায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এসময় চিকিৎসা সেবা প্রার্থীদেরকে বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

মীর হেলাল আরও বলেন, প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

জালালাবাদ ওয়ার্ড বিএনপি'র আহ্বায়ক মো. বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, এস এম আবু ফয়েজ, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, সৈয়দ জাকারিয়া সেলিম,বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সভাপতিআজগর হোসেন কন্ট্রাক্টর  চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস সভাপতি সাইফুল ইসলাম টুটুল, বায়েজিদ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজগর হোসেন আজু  সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলতাফ হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সভাপতি দোস্ত মো. প্রমুখ।