সভাপতি ডা. স্বপন মণ্ডল, সম্পাদক নাসির মৃধা

শ্রীপুরে পোল্ট্রি অ্যান্ড ডেইরি দোকান মালিক সমিতির নতুন কমিটি

গাজীপুরের শ্রীপুরে পোল্ট্রি অ্যান্ড ডেইরি দোকান মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাণীসম্পদ অফিসের সভাকক্ষে এক সভা করে সর্বসম্মতিক্রমে মেসার্স সেবা পোল্ট্রি অ্যান্ড ডেইরি মেডিসিনের মালিক ডা. এমরানুল হক মণ্ডল স্বপনকে সভাপতি ও মেসার্স সাকিব ফার্মেসি অ্যান্ড ডেইরি মেডিসিনের মালিক নাসির উদ্দীন মৃধাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে।

মেসার্স তানিশা পোল্ট্রি মেডিসিন কর্ণারের মালিক আবু তালেব কাইয়া ও মেসার্স সোহান পোল্ট্রি মেডিসিন কর্ণারের মালিক আহসান ফকিরকে সহ-সভাপতি করা হয়েছে।

আবদুল হান্নান বেপারি ও মো. হুমায়ুন কবিরকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। অপর দিকে জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশরাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. গোলাম মুরশেদ মুরাদ। এ সময় উপজেলার বিভিন্ন অঞ্চলের বাজারের পোল্ট্রি অ্যান্ড ডেইরি মেডিসিন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়। এর আগে কুরআন তিলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। আসছে নতুন বছরে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে কমিটির অভিষেক অনুষ্ঠান উদযাপন করা হবে বলে সদস্যরা জানিয়েছেন।