দিনাজপুরের হাকিমপুরের হিলিতে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচীত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনটির উপদেষ্টা আজিজুর রহমান।
এসময় তিনি প্রতিটি নির্বাচিত সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
উপদেষ্টা আজিজুর রহমান বলেন,ব্যবসায়ী সমাজ আপনাদের ওপর যে বিশ্বাস স্থাপন করেছে,তা অক্ষুণ্ন রাখবেন। আপনাদের প্রতিটি কাজ যেন স্থলবন্দর ও জাতীয় অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখে, এই কামনা করছি। সততাই হোক আপনাদের মূল চালিকাশক্তি বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
এসময় নবনির্বাচীত কমিটির নেতারা বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বাড়াতে ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিদায়ী কমিটির সভাপতি ও নবনির্বাচিত কমিটির সভাপতি ফেরদৌস রহমানে সভাপতিত্ব শপথগ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামসহ সংগঠনটির সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন ।
১৬ আগস্ট সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির মেয়াদ পুর্ন হওয়ায় তা ভেঙ্গে দিয়ে সর্বসন্মতিক্রমে পুরানো সভাপতি ও সাধারণ সম্পাদককে পুনরায় নির্বাচিত করে নতুন করে ১৮ সদস্যের কমিটি গঠন করা হয়।