মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের দুই নং আইনজীবী ভবনের সামনে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে এবং দ্রুত সটকে পড়ে দুর্বৃত্তরা। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, বিকেল পাঁচটার দিকে মানিকগঞ্জ শহরের দুই নং আইনজীবী ভবনের সামনে শহীদ রফিক সড়কে একটি ককটেল বিস্ফোরণ করা হয়।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, “ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”