টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে মোস্তাক (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। গতকাল সকালে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ মোস্তাক উপজেলার যমুনার চরাঞ্চলের গাবসারা ইউনিয়নের কালিপুর গ্রামের হানিফ আলীর ছেলে।
ভূঞাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, গোবিন্দাসী নৌঘাট থেকে নৌকাযোগে নিজ বাড়ি যমুনার চরাঞ্চলের কালিপুরে ফিরছিলেন মোস্তাক। কিছুদূর যাওয়ার পর হঠাৎ নৌকা থেকে পড়ে যান তিনি। পরে নৌকার মাঝি ও যাত্রীরা তাকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে পুলিশ ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ চালাচ্ছে।