কর্মস্থল দিনাজপুর থেকে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে নেমেছিল শাফিউল মুজনবীন দীপ্ত (২৫)। বাসায় বাবা মায়ের কাছে ফিরতে সময় লাগতো হয়তো আর মিনিট পাঁচেক। কিন্তু বাস থেকে নামার পরপরই আরেকটি পরিবহনের চাপায় প্রাণ হারায় দীপ্ত।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কিছুক্ষণ আগেও মুঠোফোনে নিজেকে মির্জাপুরের কাছাকাছি পৌঁছেছে বলে পরিবারকে নিশ্চিত করে দীপ্ত।
দীপ্ত শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক মো. শহীদুল্লাহর একমাত্র পুত্র সন্তান ও মির্জাপুর পৌরসভা এলাকার বাইমহাটী কবরস্থান এলাকায় বাসিন্দা। সম্প্রতি দেশের খ্যাতনামা একটি প্রাইভেট প্রতিষ্ঠানে দিনাজপুর অঞ্চলে কর্মজীবন শুরু করে এই তরুণ।