ইতিহাস গড়লেন ক্যাডেট লেফটেন্যান্ট সাকিব আহসান রিফাত

বাংলাদেশের জন্য এটি এক গৌরবময় ও ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য অফিসার ক্যাডেট লেফটেন্যান্ট সাকিব আহসান রিফাত রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে ইন্টারন্যাশনাল সোর্ড অফ অনার এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড—দুটোই অর্জন করেছেন।

লন্ডনে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত অনুষ্ঠানে যুক্তরাজ্যের রাজকুমারী প্রিন্সেস অ্যান এই পুরস্কারগুলো প্রদান করেন।

তিনি ৮৯তম বিএমএ লং কোর্সের সদস্য।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো অফিসার ক্যাডেট এই অত্যন্ত মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করলেন। ৪০টি অংশগ্রহণকারী দেশের প্রায় ২০০ জন ক্যাডেটের মধ্যে তাঁর এই অর্জন কেবল বাংলাদেশ সেনাবাহিনী নয়, পুরো জাতির জন্যই বিশাল সম্মান বয়ে এনেছে।