শনি ও রবিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনি ও রবিবার সিলেটের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ ১ এবং ২ এর নির্বাহী প্রকৌশলীর সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিদ্যুৎ লাইনের উন্নয়ন, ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং বিতরণ লাইনের পার্শ্ববর্তী গাছ-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনি ও রবিবার (১৩-১৪ ডিসেম্বর) সিলেটের গুরুত্বপূর্ণ বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এরমধ্যে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা ১১ কেভি শিবগঞ্জ ফিডার এবং ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকাগুলো হলো- শিবগঞ্জ, সবুজবাগ, টিলাগড়, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের এলাকা।

এদিকে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা ৩৩/১১ কেভি লাক্কাতুড়া উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ফিডারের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। এই এলাকাগুলো হলো- এয়ারপোর্ট থানা, বাইশটিলা, কাকুয়ারপাড়, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা, পাহাড়িকা, বড়বাজার, লাক্কাতুড়া স্টেডিয়াম ফিডারের লাক্কাতুড়া বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাঁশবাড়ী গলির মুখ, বাদাম বাগিচা, আঙ্গুর মিয়ার গলির মুখ, রূপসা আবাসিক এলাকা, খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদরাসা রোড ও বড় বাজার এলাকা।

এছাড়াও এই সময় আবাদানি, বড়শালা মসজিদের আশপাশের আংশিক এলাকা, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ৩৩/১১ কেভি লাক্কাতুড়া উপকেন্দ্রের কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। এই এলাকাগুলো হলো- বড় বাজার, বনশ্রী এবং বাদামবাগিচা ফিডারের আওতাধীন বনশ্রী, বাদামবাগিচা, ইলাশকান্দি, উদয়ন, আনার মিয়ার গলি, সৈয়দ মুগনি, লাক্কাতুড়া বাজার, মুসলিমপাড়া, চৌকিদেখী, বাঁশবাড়ি গলি, সিলসিলা গলি, রূপসা গলি, আঙ্গুর মিয়ার গলি, মোল্লাপাড়া গলি, পাহাড়িকা, মালনিছড়া, খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদরাসা রোড, বড় বাজার ও তৎসংলগ্ন এলাকা।

তবে কাজ শেষ হলে এসব এলাকায় তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ২ বিভাগের নির্বাহী প্রকৌশলীরা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করে এ বিষয়ে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।