নতুন দামে রূপা বিক্রি শুরু আজ

দেশের বাজারে সোনার সঙ্গে সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে দেওয়া বিজ্ঞপ্তিতে রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩২৬ টাকা বাড়ানো হয়েছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (১৪ ডিসেম্বর) থেকে নতুন দামে রুপা বিক্রি হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রূপার দাম পড়বে ৪ হাজার ৫৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৯৯ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সবশেষ চলতি বছরের ২৭ অক্টোবর সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ২২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার ২৪৬ টাকা।