ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত, সম্পাদক দিদার

ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যকরী কমিটির নির্বাচনে দৈনিক নয়া দিগন্ত ফেনী অফিস প্রধান ও বাসস প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন সভাপতি ও এটিএন নিউজ ফেনী প্রতিনিধি দিদারুল আলম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। 

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন সবকটি পদে একক প্রার্থী থাকায় ১৯ সদস্য বিশিষ্ট প্যানেলের প্রত্যেককে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন।  

নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন মোহাম্মদ আলমগীর চৌধুরী ও তৌহিদুল ইসলাম তুহিন। 

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি মো. মাঈন উদ্দিন (দৈনিক স্টারলাইন), যুগ্ম সাধারণ সম্পাদক তোফাফেল আহমদ নিলয় (দেশ টিভি) ও জসিম উদ্দিন ফরায়েজী (গাজী টিভি), কোষাধ্যক্ষ মো. শফি উল্লাহ রিপন (দৈনিক দেশ রুপান্তর ও ইউএনবি), দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম (সাপ্তাহিক নীহারিকা), প্রচার সম্পাদক আজিজ আল ফয়সাল (দৈনিক স্টার লাইন ও দৈনিক রূপালী বাংলাদেশ), ক্রীড়া সম্পাদক তানজিদ উদ্দিন শুভ (ফেনীর প্রত্যয়), সাহিত্য সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান (দৈনিক আমার সংবাদ), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবীব উল্যাহ মিয়াজী (দৈনিক ইত্তেফাক), সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন (দৈনিক আমার কাগজ)।

কমিটির নির্বাহী সদস্য হলেন শুকদেব নাথ তপন (সাপ্তাহিক ফেনীর আলো), আরিফুল আমিন রিজভী (দৈনিক ফেনী), এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়াপয়গাম), যতন মজুমদার (দৈনিক যুগান্তর), আলী হায়দার মানিক (দৈনিক ফেনীর সময় ও নয়া শতাব্দী), মো. ওমর ফারুক (দৈনিক ইনকিলাব) ও নুর উল্যাহ কায়সার (দৈনিক বণিক বার্তা ও দৈনিক স্টার লাইন)।

২০১০ সালে ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠার পর থেকে পেশাগত দক্ষতা বৃদ্ধি, মর্যাদা প্রতিষ্ঠা করে আসছে।