মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস. এ জিন্নাহ কবির বলেছেন, তিনি নির্বাচিত হলে চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর জন্য যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণসহ রাস্তা, কালভার্ট, স্কুল-কলেজ, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং আন্তর্জাতিক বানিজ্যিক কেন্দ্র ও মিল কল-কারখানা স্থাপনের উদ্যোগ নেবেন।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।
জিন্নাহ কবির আরও বলেন, ‘বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইবে। ঐক্যবদ্ধ বিএনপিই বিজয়ের নিশ্চয়তা দিতে পারে।’ বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন তিনি।
এ সময় উপজেলা ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।