নিবাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এ লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১৭ অক্টোবর) বিকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলর বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উপহার বিতরণ করেন তিনি।
এ সময় উপহার হিসেবে একটি শাড়ি কাপড়, ২টি করে ধুতি ৮৪টি দুর্গা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন। উৎসবের প্রাক্কালে উপহার পেয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সংসদ সদস্যের সহধর্মিনী সায়লা কবীর। আমন্ত্রিত অতিথি ছিলেন সংসদ সদস্যের মেয়ে তাসফিয়া কবীর উদিতা।
এ সময় জিন্নাহ কবীর বলেন, বিএনপির দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের পাশে থাকতে হবে। পরাজিত অপশক্তির ও ফ্যাসিস্ট পলাতক আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ধর্ম যার যার বাংলাদেশ সবার। সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গা উৎসব পালন করতে পারে সেই দিক বিবেচনা করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের দুর্গাপূজায় যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপি সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক সহ-সভাপতি আবু রেজা কায়সার,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কুদরত, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আক্তার হোসেন,জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো হোসেন আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার, জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু, জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. অনিক হাসান,ছাত্রদল নেতা সিনবাদ হোসেন প্রমুখ।