ভ্রমমাণ আদালত দিনাজপুরের পার্বতীপুরে গাঁজা সেবন করার অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে। ভ্রমমাণ আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাই রাজু।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় মাজেদুর রহমান (৩৫) ও আরাফাত হোসেন অন্তর (২৫) কে গাঁজা সেবন অবস্থায় আটক করা হয়।
পরে, ঘটনাস্থলে ভ্রমমাণ আদালত মাজেদুর রহমান ২ মাস ও আরাফাত হোসেন অন্তর কে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ধৃতরা হলেন, পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর গ্রামের হারিদুল ইসলামের ছেলে আরাফাত হোসেন ও একই ইউনিয়নের ভাল্লুকডাঙ্গা গ্রামের আবু তাহেরের ছেলে মাজেদুর রহমান।
এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাই রাজু বলেন, দুই জনকে গাঁজা সেবন অবস্থায় আটক হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা পাওয়া যায়। ২০১৪ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪২ (১) ধারায় তাদের কারাদণ্ড প্রদান করা হয়।