সিডনির বন্ডি বিচে ১৫ জন মানুষের নির্বিচার হত্যাকারী সাজিদ আকরাম (৫০) ও তার ছেলে নাভীদ আকরাম (২৪) গত মাসে ফিলিপাইনে ইসলামি গোষ্ঠী থেকে সামরিক ধাঁচের প্রশিক্ষণ নিয়েছিল বলে জানা গেছে। ফিলিপাইন ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন, সাজিদ ভারতীয় পাসপোর্ট ব্যবহার করেছিলেন, আর নাভিদ অস্ট্রেলিয়ান পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিলেন।
তদন্তকারীরা তাদের চরমপন্থী ধর্মগুরুদের সঙ্গে সাক্ষাৎ এবং আন্তর্জাতিক জিহাদি নেটওয়ার্কের সঙ্গে আতাত এর তদন্ত করছেন। হামলার সময় সাজিদ পুলিশের গুলিতে নিহত হন এবং নাভিদ গুরুতর আহত হন।
অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ নাভিদের নামে নিবন্ধিত একটি গাড়ি থেকে তৈরি বোমা এবং হোমমেড আইএস পতাকা উদ্ধার করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজে এই হামলাকে 'ইসলামিক স্টেটের আদর্শ দ্বারা অনুপ্রাণিত' বলে বর্ণনা করেছেন। নিরাপত্তা বিশেষজ্ঞরা সাজিদের ভারতীয় পাসপোর্ট সম্পর্কে প্রশ্ন তুলেছেন।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চল, যা ইসলামি সশস্ত্র গোষ্ঠীর জন্য পরিচিত, সেখানেই পিতা-ছেলে প্রশিক্ষণ নিয়েছিল বলে মনে করা হচ্ছে। এর পরে তারা এই ভয়ঙ্কর হামলা চালায়।