খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও ১৯৭১ এর মুক্তিযুদ্ধে স্বাধীনতার জন্য নিহতদের স্মরণে মাগফেরাত কামনায় কোরআন খতম, মিলাদ, দোয়া মোনাজাত ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হাজীপুর দারুল উলুম মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে অবস্থিত বায়তুস সালাম মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত।  

ফেনী জেলা যুবদলের সদস্য মোজাম্মেল হোসেন আরিফের আয়োজনে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন সুমনসহ স্থানীয় বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাধারণ জনগণের পাশাপাশি শতাধিক এতিম ও দুস্থ শিশু কিশোর অংশগ্রহণ করেন। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম কিবরিয়া।