বীরগঞ্জ ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের বীরগঞ্জ দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় তারিনী বর্মন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। দুর্ঘটনায় তার স্ত্রী ইতি রানী (২৮) গুরুতর আহত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের কমোর রাইস মিল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক তারিনী বর্মন উপজেলার ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের মৃত জিতেন্দ্র নাথ বর্মনের ছেলে ও মহুগাঁও বাজারের কমসেটিক্স ব্যবসায়ী। দুর্ঘটনায় গুরুতর আহত নিহতের স্ত্রী ইতি রানীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা সাড়ে ১১টায় তারিনী বর্মন মোটরসাইকেল যোগে তার স্ত্রী নিয়ে বীরগঞ্জ সদরে আসছিল। পথিমধ্যে কমোর রাইস মিলের সাথে বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ। সময় তারা রাস্তায় পড়ে গেলে ট্রাক্টরটি তাদের উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলে তারিনী বর্মনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত তার স্ত্রী ইতি রানীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার ঘাতক ট্রাক্টরের চালক ও স্টাফেরা পালিয়ে গেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।