সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল নিয়ে ডাকা রুদ্ধদ্বার বৈঠক এখনো শেষ হয়নি। বিকেল তিনটায় শুরু হওয়া এ সভা সন্ধ্যা ৭.৪৫ টার পরও চলছে। সভা শেষ হতে আরও সময় লাগবে বলে জানা গেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কমিশনের এক সদস্য বলেন, ‘সভা এখনো শেষ হয়নি। সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আরও কিছু সময় লাগবে।’
কমিশন সূত্রে জানা গেছে, অনলাইনে পাওয়া মতামত ও বিভিন্ন সংগঠনের প্রস্তাবনা বিশ্লেষণের পর সদস্যদের নিয়ে বৈঠকে বসছে কমিশন। এই বৈঠকে সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা হবে। তবে পে স্কেলের সঙ্গে অনেক বিষয় জড়িত থাকায় এক বৈঠকে সুপারিশ চূড়ান্ত করাটা কঠিন হবে।
জানা গেছে, নবম পে-স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা, সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করছে জাতীয় বেতন কমিশন (পে-কমিশন)। তবে এখনো সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা যায়নি বলে জানিয়েছে পে-কমিশন।
সোমবার কমিশনের একটি সূত্র জানিয়েছে, কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশ কিংবা বুধবার থেকে কঠোর কর্মসূচি-কোনো কিছুতেই বিচলিত নন তারা। বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুতির দিকে মনোযোগ দিয়েছে কমিশন। এজন্য প্রতিটি সংস্থা, দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে। এই কার্যক্রম শেষ হতে আরও সময় লাগবে। কমিশনের এক কর্মকর্তা বলেন, ‘কর্মচারীরা আন্দোলন করতে পারে।