আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্টে আ. লীগ নেতা গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে অপারেশন ডেভিল হান্ট ফেইজ- ২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যা মামলায় দুপ্তারা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জহির উদ্দিন। 

এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জুড়ে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।