যশোর চৌগাছার মাশিলা সীমান্ত ঘেঁষা বাঁওড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সীমান্তের গদাধরপুর বাঁওড়ে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। এসময় তার সঙ্গে থাকা একটি সোনার চেইন ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, সকালে বাঁওড়ে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তার শরীরে আঘাতের কোন চিন্হ নেই। তবে তার মাথায় ওড়না দিয়ে একটি মোবাইল বাঁধা ছিল। বাঁওড়ের অর্ধেক বাংলাদেশের ভেতর, বাকি অর্ধেক ভারতে। প্রাথমিকভাবে ধারণা করছি পানির ভেতর দিয়ে তিনি ভারতে যাচ্ছিলেন। আঘাতের চিন্হ যেহেতু নেই, তাই ধারণা করছি ঠান্ডায় মারা যেতে পারেন তিনি। তারপরও ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।