পাবনার ঈশ্বরদীতে মোটর সাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের স্কুল পাড়ায় এ এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঝাউদিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিব হোসেন (২২) এবং একই উপজেলার পিয়ারপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫)। সম্পর্কে তারা খালা ও ভাগ্নে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লালপুর থেকে ঈশ্বরদী অভিমুখী একটি দ্রুতগামী মোটর সাইকেলের সঙ্গে স্কুল পাড়া এলাকায় লালপুর অভিমুখী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী শাকিব হোসেন ও শিরিনা বেগম গুরুতর আহত হন। নীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন৷
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।