ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির সফল পেশাজীবী হিসেবে কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান ও প্রবাসীদের দাবি-দাওয়ার ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য ব্রিটেন তথা ইউরোপের সুপরিচিত ব্যক্তিত্ব, প্রতিথযশা আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও বৃটিশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিসিং ব্যারিস্টার নাজির আহমদকে ‘প্রবাসী সম্মাননা’ দেওয়া হচ্ছে।
আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত এক অনুষ্ঠানে মাধ্যমে তাকে এ সম্মাননা দেওয়া হবে কলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এসময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরো কয়েকজন প্রবাসীকেও সম্মাননা দেওয়া হবে। সম্প্রতি সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা ব্যারিস্টার নাজির আহমদকে এ সম্মাননার বিষয়টি অবহিত করেন।
বাংলাদেশে এসএসসি ও এইচএসসিতে মানবিক বিভাগে শিক্ষাবোর্ডের মেধাবৃত্তি লাভকারী ব্রিটেনের সফল পেশাজীবী ব্যারিস্টার নাজির আহমদ লন্ডন বিশ্ববিদ্যালয়ের কুইন মেরি থেকে কৃতিত্বের সঙ্গে এলএলবি (অনার্স) ডিগ্রি সম্পন্ন করেন। পরে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এলএলএম সম্পন্ন করেন। ব্যারিস্টার নাজির আহমদ সর্বোচ্চ গ্রেড অর্জন করে দ্য সুপ্রিম কোর্ট অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের একজন সলিসিটার হিসেবে যোগ দেন এবং পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের (যথাক্রমে হাইকোর্ট ও আপিল বিভাগের) একজন অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন।
বর্তমানে ঢাকা বার ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য তিনি।
১৯৯৯ সালে অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন্ থেকে কৃতিত্বের সঙ্গে তিনি বার এট ল ডিগ্রি লাভ করে ব্যারিস্টার হন। বৃটিশ বার কাউন্সিলের চূড়ান্ত পরীক্ষায় চারটি ইনের সম্মিলিত ফলাফল সূচির শীর্ষে অবস্থান করেন। আন্তর্জাতিক আরবিট্রেশনে ব্যারিস্টার নাজির আহমদের অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাজ্যের বিশ্বখ্যাত চ্যার্টার্ড ইনস্টিটিউট অব আর্বিট্রেটরসের একজন ফেলো (এফসিওয়ানএআরবি-সর্বোচ্চ গ্রেড) তিনি। এ পর্যন্ত খুবই অল্প সংখ্যক বাংলাদেশি এটি অর্জন করতে পেরেছেন।
ব্যারিস্টার নাজির আহমদ অ্যাডভান্স ম্যানেজমেন্টে দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে। চ্যার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট তাকে ফেলোশিপ (এফসিএমআই-সর্বোচ্চ গ্রেড) দেওয়া হয়। তিনি এনভায়রনমেন্টাল হেলথ ল’বিষয়ে একজন দক্ষ পেশাজীবী, দ্য রয়্যাল সোসাইটি অব পাবলিক হেলথের সর্বোচ্চ গ্রেড ( এফআরএসপিএইচ) অর্জন করেন। এছাড়াও তিনি ইনস্টিটিউট অব সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজমেন্টে একজন ফেলো এবং চ্যার্টার্ড ইনস্টিটিউট অব লিংগুয়িস্টসের একজন পূর্ণ মেম্বার।
ব্যারিস্টার নাজির আহমদ বৃটিশ হাইকোর্টের জাস্টিস বিচারপতি নিকোলের সঙ্গ শ্যাডো করেছেন। ব্যারিস্টার নাজির আহমদ বর্তমানে বৃটিশ সুপ্রিম কোর্টের স্বনামধন্য প্র্যাকটিসিং ব্যারিস্টার ও। গত ২৬ বছর অত্যন্ত সুনামের সাথে ব্রিটেনের উচ্চ আদালতে প্র্যাকটিস করছেন এবং জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি ব্রিটেনে এক স্বনামধন্য ল’ চেম্বারস এর প্রতিষ্ঠাতা ও প্রধান। ব্যারিস্টার নাজির আহমদ একজন সফল জনপ্রতিনিধি ছিলেন। ২০১৮ সালে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে লন্ডন বারা অব নিউহ্যামের কাউন্সিলর নির্বাচিত হন।