রংপুর ৩ আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রবিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা জেলা নির্বাচন অফিস থেকে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
তিনি জানান,নির্বাচন সুষ্ঠু করতে হলে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। তাহলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। এছাড়া ৩০০ আসনে ভালো প্রার্থী পেলে সব আসনেই নির্বাচন করতে চায় জাতীয় পার্টি বলেও উল্লেখ করেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহের সময় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য আজমল হোসেন লেবু, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাকসহ নেতাকর্মীরা।