গাজীপুর সদর উপজেলায় দুই শতাধিক নারী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের ব্যাপক অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে। আর আগামীর আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, শ্রীপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ) ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান এস এম মাহাফুল হাসান হান্নানসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।