দুর্নীতির মামলায় কারাবন্দি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বাকি কারাদণ্ড ঘরে বন্দি অবস্থায় কাটাতে নতুন করে একটি আইনি আবেদন করেছিল ৫ ডিসেম্বর। তার এই বাড়িতে সাজাভোগের আবেদন খারিজ করেছে আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা এপি।
আদালত জানিয়েছে, গৃহবন্দি থাকার অনুমতি দিয়ে জারি করা রাজকীয় আদেশ আইনগতভাবে বৈধ নয়। রায়ে বলা হয়, ক্ষমা-সংক্রান্ত বোর্ডের সঙ্গে পরামর্শ ছাড়া রাজা এককভাবে কোনো আসামিকে গৃহবন্দি করার অনুমতি দিতে পারেন না। পাশাপাশি মালয়েশিয়ার আইনে কারাভোগের বদলে গৃহবন্দি করার কোনো স্পষ্ট বিধানও নেই।
তবে নাজিব দাবি করেছিলেন, গত বছর তৎকালীন রাজার দেয়া ক্ষমার অংশ হিসেবে একটি রাজকীয় আদেশ জারি হয়েছিল। যার ভিত্তিতে বাকি সাজা বাড়িতে থেকে ভোগ করতে পারবেন তিনি। সেই আদেশের অস্তিত্ব স্বীকার ও কার্যকরের জন্য কর্তৃপক্ষকে বাধ্য করতেই আবেদন করেছিলেন নাজিব।
অর্থ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ২০২২ সাল থেকে সাজাভোগ করছেন তিনি।