ডেমোক্র্যাটদের কারাদণ্ডের দাবি ট্রাম্পের

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয় ডেমোক্র্যাট আইনপ্রণেতাকে নিয়ে তীব্র আক্রমণাত্মক মন্তব্য করেছেন। শনিবার (২২ নভেম্বর) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, 'সামরিক বাহিনীকে বেআইনি আদেশ অমান্য করতে উৎসাহিত করার ভিডিওতে অংশ নেওয়ার জন্য এই আইনপ্রণেতাদের জেলে থাকা উচিত'। এর আগের দিন তিনি তাঁদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডযোগ্য দেশদ্রোহের অভিযোগ তুলেছিলেন।

ডেমোক্র্যাটরা ট্রাম্পের মন্তব্যকে ঘৃণ্য ও বিপজ্জনক বলে নিন্দা জানিয়েছে। তাঁরা মনে করিয়ে দেন, অভিযুক্ত ছয় আইনপ্রণেতা—মার্ক কেলি, এলিসা স্লটকিন, জেসন ক্রো, ক্রিস ডেলুজিও, ক্রিসি হুলাহান এবং ম্যাগি গুডল্যান্ডার, প্রত্যেকেই সামরিক বা গোয়েন্দা পটভূমি থেকে আসা।
 
ট্রাম্প আরও বলেন, এই আইনপ্রণেতারা দোষী এবং তাঁদের বার্তা সর্বোচ্চ স্তরের দেশদ্রোহ।  ভিডিওটিতে নির্দিষ্ট কোনো আইনের কথা উল্লেখ করা না হলেও সামরিক সদস্যদের বেআইনি আদেশ মানতে অস্বীকৃতি জানাতে আহ্বান করা হয়েছে। 

ট্রাম্প এর আগে স্থানীয় প্রশাসনের আপত্তি সত্ত্বেও বিভিন্ন মার্কিন শহরে ন্যাশনাল গার্ড পাঠিয়েছিলেন এবং বিদেশে কথিত মাদকবাহী নৌযানে প্রাণঘাতী হামলার অনুমতি দিয়েছিলেন—যা নিয়ে বিশেষজ্ঞরা আইনি প্রশ্ন তুলেছেন। এ ইস্যুতে তীব্রতা বাড়তে থাকায় ট্রাম্পের সামরিক কর্তৃত্ব ব্যবহারের ধরণ আবারও আলোচনায় এসেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত