পঞ্চগড়ের দুই আসনের জন্য জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা ও উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিমের কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন পঞ্চগড় জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী।
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, সদর উপজেলা জাগপা সভাপতি আনোয়ারুল ইসলাম, তেতুলিয়া উপজেলা জাগপা সভাপতি শাহজাহান আলী, আটোয়ারী উপজেলা জাগপা সাধারণ সম্পাদক মাওলানা বজলুর রহমান, দেবীগঞ্জ উপজেলা জাগপা সভাপতি আবু হাসান মাস্টার ও বোদা উপজেলা জাগপা সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার প্রমুখ।