পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, গত ১২ ফেব্রুয়ারী নির্বাচনে প্রমাণ হয়েছে সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয়। তারা স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের মানচিত্রের পক্ষে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধায়য় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাচপীর নিজ ইউনিয়নের সনাতন ধর্মের পাচ শতাধিক সনাতন ধর্মের মানুষকে দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে হিন্দু মুসলমান এক হয়ে লড়াই করে বাংলাদেশের পতাকা ছিনিয়ে এনেছে। অথচ সেদিন যারা এই দেশটাকে স্বাধীন হিসেবে দেখতে চায়নি বরং স্বাধীনতাকামী মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে সেই সব আলবদর আলসামছ বাহীনির জামাতে ইসলামের লোকজন এখন মব সৃষ্টি করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। সনাতনী ভাইদের কুপ্ররোচনা দিয়ে নিজের দলে ভেরাতে চাইছে। তাদের বিরুদ্ধে সনাতন সম্প্রদায়ের মানুষকে সজাগ থাকার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সরকার ইতিমধ্যে প্রশাসনিক ভাবে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিএনপি দলীয় ভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে। কারণ বিএনপি সরকার বিশ্বাস করে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ ভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।
অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।