রাজধানীর চকবাজার চাঁদনিঘাট এলাকার রাস্তা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১দিন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চাঁদনিঘাট কে,বি চন্দ্র রোডে একটি চিপা গলিতে পাওয়া যায় মরদেহ টি। একটি কালো পলিথিনে মুড়িয়ে সেখানে ফেলে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে লাশটি মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা মৃত অবস্থায় নবজাতককে সেখানে ফেলে রেখে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।