পাবনা 

বাগানে পাওয়া গেল আ. লীগ নেতার মরদেহ

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৮:১৭ পিএম

পাবনার আতাইকুলায় আব্দুস শুকুর (৪০) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

‎শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপার একটি বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামানিকের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়। পরে রাত ১২টা বেজে গেলেও বাড়িতে না আসায় পরিবারের সন্দেহ হয়। স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনদের বাড়িতে ফোন দিয়ে কোন খোঁজখবর পাওয়া যায় না। আজ বিকেল সাড়ে ৪টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলের মধ্যে গলাকাটা পরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

‎ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

‎আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসছি। গলাকাটা মরদেহ পাওয়া গেছে। উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হবে। কি কারণে হত্যা হয়েছে, এখনো জানা সম্ভব হয়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত