সুনামগঞ্জে ‘পদক্ষেপ’এর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন 

সুনামগঞ্জে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা উপলক্ষে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হাজী আব্দুছ সাত্তার এন্ড মরিয়ম উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের প্রবীণ শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ ফয়জুন নূর আলী।

পদক্ষেপের এরিয়া ম্যানাজার ও সিনিয়র ব্যবস্থাপক বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা সমন্বয়কারী (এসডিও) মো. জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. ফজলুল হক দোলন, শিক্ষাবিদ মো. ফজলুল হক চৌধূরী, হাজী আব্দুছ সাত্তার এন্ড মরিয়ম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক ও প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান বাচ্চু।

এছাড়াও বক্তব্য রাখেন গৌরারং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছালেক মিয়া, ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ আয়্যুব আলী, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. ইকবাল হোসেন এবং পদক্ষেপের স্বাস্থ্য সহকারী ডাঃ দীপংকর মালাকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।