সৌদি আরবের মক্কা অঞ্চলের আল-লিথ প্রশাসনিক এলাকার সীমান্তরক্ষীরা লোহিত সাগরে নৌকা ভেঙে পড়া দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে। সৌদি বার্তাসংস্থা সৌদি গ্যাজেট মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, বাংলাদেশিদের নৌকায় প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়ার পর সীমান্তরক্ষীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের নিরাপদে সরিয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
সৌদি বর্ডার গার্ডের পরিচালক সব নাবিক ও সমুদ্রযাত্রীকে সমুদ্র নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সমুদ্রে যাত্রা করার আগে জাহাজ বা নৌকা সমুদ্রে চলাচলের উপযোগী কি না তা নিশ্চিত করতে হবে। এছাড়া জরুরি অবস্থায় নির্দিষ্ট হটলাইন নম্বরে ফোন করার পরামর্শও দেওয়া হয়েছে।